ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির

ads

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামীর আমির বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একইসঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে এবং প্রধান বিরোধী দলের অবস্থান অর্জনকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে সম্মিলিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ারও আহ্বান জানান দলটির আমির।


এর আগে সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই শিক্ষাশিবিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page